Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Turbulent Murshidabad:ফের অশান্ত মুর্শিদাবাদ, বাঁধার সময় বোমা ফেটে মৃত্যু হল এক যুবকের

Turbulent Murshidabad again, a young man died in a bomb blast during construction.
Turbulent Murshidabad again, a young man died in a bomb blast during construction.

 

বহরমপুর, ২৪ জুন  : ফের অশান্ত মুর্শিদাবাদ। জেলার বেলডাঙায় বোমা বাঁধার সময় বোমা ফেটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আলিম শেখ। ভোটের সময় এলাকায় সন্ত্রাস তৈরির উদ্দেশে ওই বোমা তৈরি হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর।

মৃত আলিম শেখ, মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙার বাসিন্দা। স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে মজ্যেমপুরে এলাকার একটি পাটের জমিতে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। স্থানীয়রা বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক দুষ্কৃতীকে। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০টি বোমাও উদ্ধার করা হয়েছে।

ওই যুবককে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে আলিম শেখের। ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশে বোমা বাঁধার কাজ চলছিল বলেই দাবি স্থানীয়দের। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের দাবি, তৃণমূলই ভাড়া করা দুষ্কৃতী দিয়ে বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ নস্যাৎ করেছে। যদিও গোটা ঘটনার দায় কংগ্রেসের উপরেই চাপিয়েছে তৃণমূল কংগ্রেস ।

You might also like!