West Bengal

3 years ago

A truck full of beer overturned on the road :রাস্তায় উল্টে গেল বিয়ার ভর্তি ট্রাক - উল্লাস সুরা প্রেমীদের

Truck full of beer overturned on the road - cheers for Surah lovers
Truck full of beer overturned on the road - cheers for Surah lovers

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ফেব্রুয়ারি মাসের বাঁকুড়ার পুনরাবৃত্তি ঘটলো এবার তামিলনাড়ুতে। তামিলনাড়ুর রাস্তায় উল্টে গেল একটা বিয়ার ভর্তি ট্রাক।একদল চালককে যখন হসপিটালে নিতে ব্যস্ত, তখন আরেকদল ব্যস্ত ছিল বিয়ারের বোতল নিয়ে পালিয়ে যেতে। একেই বলে 'কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ।' সূত্রের খবর,উলটে গেল ট্রাক। আর তাতেই বেদম খুশি জনতার একটা অংশ। বিষয়টা এককথায় এরকমই। কেননা সেই ট্রাকে ঠাসা ছিল বিয়ারের বোতল। যে যার মতো চারটে-পাঁচটা করে বোতল নিয়ে চম্পট দিল। ভাইরাল হয়ে গিয়েছে তামিলনাড়ুর এই ঘটনার ভিডিও। 

  ঘটনা সূত্রে জানা যাচ্ছে বিয়ার ভর্তি একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। কৃষ্ণগিরির বান্দ্রাপল্লি ফ্লাইওভারের উপরে উলটে যায় বিয়ারভরতি ট্রাক। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোর পরই ঘটে যায় দুর্ঘটনা। রাস্তায় ছত্রকায় হয়ে পড়ে থাকতে দেখা যায় বহু বোতল। চারপাশে জমে যায় কৌতূহলী দর্শকের ভিড়। এরই মধ্যে জেসিবি এনে রাস্তা পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু তার আগেই উন্মত্ত হয়ে ওঠে সুরা প্রেমীরা। 

অনেককেই দেখা যায় চার-পাঁচটি করে বোতল নিয়ে সেখান থেকে চম্পট দিতে। গোটা ঘটনায় থ হয়ে যান উপস্থিত পুলিশকর্মীরা। ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিও। বিয়ার বোতল হাতে জনতার দৌড়াদোড়ির কাণ্ড দেখে হতবাক নেটিজেনরাও।


You might also like!