West Bengal

3 years ago

Tripura Covid case :ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে বড়সড় বৃদ্ধি, আক্রান্ত ১৪, সুস্থ হয়েছেন ৩ জন, সক্রিয় রোগী ৩৪

Tripura Covid case
Tripura Covid case

 

আগরতলা, ৩ মে  : ত্রিপুরায় করোনার সংক্রমনে একলাফে বড়সড় বৃদ্ধি হয়েছে। স্বাভাবিকভাবে নমুনা পরীক্ষাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ১৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে ৩ জন ওই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৩১ শতাংশ। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০৫৮ জন মোট ১০৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে ০.৫২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৩১ শতাংশ। এদিকে, ৩ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৪ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৫৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ জেলায় সর্বাধিক ৮ জন, ঊনকোটি জেলায় ৩ জন এবং খোয়াই, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি তিন জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

You might also like!