West Bengal

3 years ago

Tripura Chief Minister Dr. Manik Saha:ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কোলকাতায়

Tripura Chief Minister Dr. Manik Saha is in Kolkata
Tripura Chief Minister Dr. Manik Saha is in Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এলেন কোলকাতায়।রাজ্য বিজেপির কর্মসূচি 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' অনুষ্ঠানে যোগ দিতে তিনি কোলকাতায় আসেন।বিমানবন্দরে সুকান্ত মজুমদার,অগ্নিমিত্রা পল তাঁকে সম্বর্ধনা জানান। শনিবার সন্ধ্যায় কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মানিক সাহার সঙ্গে  হাজির ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপি আরও অনেক নেতা। অনুষ্ঠান শেষে ডাঃ মানিক সাহা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে একাধিক বেসরকারি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে দেন।

  একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় গণতন্ত্র অনেক বেশি। তিনি বলেন,আপনারা এখনো ত্রিপুরা গেলে দেখতে পাবেন,ত্রিপুরার রাস্তায় সিপিএম,কংগ্রেস ও তৃণমূলের পোষ্টার ভর্তি। কিন্তু আমি তো কোলকাতায় শুধু তৃণমূলের পোস্টারই দেখতে পাচ্ছি। পরে তিনি বলেন,আগের টার্মে তিনি মাত্র ৭/৮ মাস সময় পেয়েছিলেন। তবে এবার ত্রিপুরাকে সম্পূর্ণ গঠন করাই তার লক্ষ। তিনি বলেন,ইতিমধ্যে ওখানে প্রচুর ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসেছে। কর্মসংস্থানের জন্য আরো প্রচুর মাঝারি শিল্প তিনি ত্রিপুরায় আনতে চলেছেন।

  অন্য এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন,পশ্চিমবঙ্গে শুধু 'স্ক্যাম স্ক্যাম আর স্ক্যাম'। এই স্ক্যাম থেকে রাজ্যবাসিকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর দেখানো পথেই এখানেও ডবল ইঞ্জিন সরকার গঠন করতে হবে। ত্রিপুরায় এবার ভোটে বিজেপির সিট ও ভোট কমার প্রসঙ্গে বলেন,গতবার দীর্ঘ দিনের বাম অপশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। এ বছর ২ শতাংশ ভোট তাদের কমেছে। 

  বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে বলেন,ওদের দেখলে আমার কষ্ট হয়। কংগ্রেসের বহু কর্মী সিপিএমের হাতে খুন হওয়ার পরেও ওরা আনহোলি এলায়েন্স করে। তার ফল ওরা পেয়েছে। তিনি বলেন,ত্রিপুরাকে বাংলা হতে দেন না। ওখানে ভোটে সামান্য দু'একটা ঘটনা বাদ দিলে খুব সুন্দর ভোট হয়েছে। বাংলার মতো খুন জখম ওখানে ভোটে হয় না।

  ব্যক্তিগত জীবন ও পেশা নিয়ে তিনি বলেন, তিনি একজন ডেন্টিস্ট। কিন্তু সেভাবে চিকিৎসা জগতে থাকতে পারছেন না। তিনি ডেন্টাল মডিকেল কলেজের একজন অধ্যাপক। ওনার ইচ্ছা অন্তত সপ্তাহে একদিন ওখানে গিয়ে পেশেন্ট দেখবেন। প্রয়োজনে অপারেশন করবেন। শেষ তিনি বলেন,পশ্চিমবঙ্গে এবার বিজেপি আরো ভালো ফল করবে।

You might also like!