Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Panchayet Election: পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়লেন তৃণমূল অঞ্চল সভাপতি

Trinamool regional president caught with firearm (Symbolic Picture)
Trinamool regional president caught with firearm (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন যে অগ্নিগর্ভ হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। এটা আবার ২০১৮ সালের পঞ্চায়েতের পুনরাবৃত্তি হতে চলেছে। মনোনয়ন জমা দেবার প্রথম দিন মৃত্যু হয়েছে এক কংগ্রেস সমর্থকের। দ্বিতীয় দিন চারিদিকে বিস্তর গন্ডগোলের খবর আছে। এর মধ্যে এক ভয়ংকর ছবি উঠে এসেছে সাংবাদিকদের ক্যামেরায়। আর এর মধ্যেই সালারপুরে তৃণমূলের অঞ্চল সভাপতির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধৃত ওই তৃণমূল নেতার নাম বাসির মোল্লা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এভাবে শাসক দলের নেতারা কোমরে পিস্তল দেখে বিস্মিত বাংলার নাগরিক মহল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এভাবে প্রভাবশালী তৃণমূল নেতার কাছ থেকে বন্দুক উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কড়া ভাষায় এহেন ঘটনার সমালোচনা করেছে বিজেপি সহ বিরোধীরা। বিজেপি নেতার দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এই ঘটনা সেটাই প্রমাণ করে। 

কড়া ভাষায় রাজ্যের সমালোচনা করেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি। পঞ্চায়েত নির্বাচনকে প্রহসন ভোট বলেও কটাক্ষ তাঁর। অন্যদিকে ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতারের ঘটনায় জেলা তৃণমূল চেয়ারম্যান অপুর্ব সরকার বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। এই অপরাধ প্রবণতা দেখে শিহরিত বাংলার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ।

You might also like!