Breaking News
 
BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর

 

West Bengal

2 years ago

Trinamool MLA's defamation case against Shuvendu:শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল বিধায়কের মানহানি মামলা দায়ের

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

হুগলি, ৩০ মে  : মঙ্গলবার চুঁচুড়া কোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার মানহানির মামলা দায়ের করলেন।

অসিতবাবু জানান, গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির সভা ছিল। সেখান শুভেন্দু অধিকারী দাবি করেন, অসিত মজুমদার চাকরি কেলেঙ্কারিতে যুক্ত। বিধায়কের হাত ধরে নাকি বর্ধমানে অনেক চাকরি হয়েছে বেআইনিভাবে। পুরনিয়োগেও বিধায়কের হাত রয়েছে বলে দাবি করেন শুভেন্দুবাবু। বিধায়কের পালটা দাবি, ওনার এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। আর এই কথার জন্য তাঁর সম্মানহানি হয়েছে। সেই কারণে মানহানির মামলা।

অসিতবাবু বলেন, দেশের আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আইন সবার জন্য এক, যদি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয় তাহলে মিথ্যে কথা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর শাস্তি হবে না কেন, সেই প্রশ্নও তোলেন। তাঁর কথায়, “শুভেন্দুর জন্য আইন আলাদা নয়। তাঁকে কোর্টে এসে প্রমাণ করতে হবে যে তিনি যে অভিযোগ করেছিলেন সেগুলো। আর সত্যি না হলে তাঁর শাস্তি হওয়া দরকার।” এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “যদি শুভেন্দুর অভিযোগ সত্যি হয়, তাহলে যা শাস্তি হবে সেটাও গ্রহণ করতে রাজি।”


You might also like!