West Bengal

2 years ago

Trial run of New Jalpaiguri-Guwahati Bande Bharat:শুরু হল নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান

Trial run of New Jalpaiguri-Guwahati Bande Bharat
Trial run of New Jalpaiguri-Guwahati Bande Bharat

 

শিলিগুড়ি, ২১ মে  : রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত। হাওড়া-পুরীর পর এবার নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি। রবিবার ভোরে তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হয়ে গেল। রবিবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ নিউজলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬টা ৫১ মিনিট নাগাদ ধূপগুড়ি স্টেশন পার করে এই ট্রেন। এদিন শুধুমাত্র ট্রায়াল রান করা হল। কবে থেকে যাত্রীদের পরিষেবা দেবে এই সেমি হাইস্পিড ট্রেন, সেটি এখনও পর্যন্ত জানানো হয়নি রেলের তরফ থেকে। পাশাপাশি ট্রেনের ভাড়া কত হবে এবং নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই যাত্রাপথে কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটিও জানা যায়নি। সূত্রের খবর এ মাসের ২৪ তারিখ থেকে যাত্রী নিয়ে নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটতে পারে বন্দে ভারত।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সবুজ পতাকা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বহু বিশিষ্ট ব্যক্তি।



You might also like!