
কলকাতা, ১১ জুন : “অরূপ বিশ্বাসকে বলুন আপতত লোডশেডিং সামলান। আর যদি খুব ইচ্ছা থাকে তাহলে ডোমকলে যেতে বলুন।” শনিবার রাজভবন থেকে বেড়িয়ে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, অরূপবাবু রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। বিভিন্ন অঞ্চলে ক্রমান্বয়ে বিদ্যুৎ বিপর্যরের জেরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর পাশাপাশি সুকান্তবাবু বলেন,
১) বিডিও অফিস গুলোতে মনোনয়নপর্ব হচ্ছে কিন্তু কোথাও কোনও পুলিশ নেই।
২) এই বিপুল সংখ্যক বুথে ভোট গ্ৰহণের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে হয়, তা পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে সম্ভব নয়।
৩) আমরা দাবি জানিয়েছি সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার এদের কে নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখতে হবে।
৪) নির্বাচন কেন্দ্র এবং গণনায় সিসিটিভি রাখার দাবি জানিয়েছি।
৫) রাজ্য নির্বাচন কমিশনার আইনের ঊর্ধ্বে নয়, তাঁকেও আইন মেনে চলতে হবে।
৭) বাম-কংগ্রেস- শতৃণমূল সবাই জোট করুক। বিজেপি লড়াই করছে। এদেরকে হারাতে প্রস্তুত।
সুকান্তবাবু বলেন, “২ রা মে, ২০২১ ভোটের রেজাল্ট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের অসহায় মানুষদের উপর সন্ত্রাস সৃষ্টি করেছিল তৃণমূল কংগ্রেস। মহিলারাও এর থেকে রক্ষা পায়নি এবং বহু মহিলা ধর্ষিত হয়েছেন। সিবিআই ভোট পরবর্তী হিংসা, হাঁসখালি সহ বহু ঘটনার তদন্ত করছেন। খুব সদ্য একটি ঘটনা যেখানে উত্তর ২৪ পরগনার বসিরহাটে একটি ১১ বছরের মেয়ে ধর্ষিত হয়, পরে একটি লোহার রড তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়।
এছাড়াও ১) মালদায় ইংলিশ বাজার থানার অন্তর্গত একটি মেয়ে ধর্ষিত হয়, ২) দেগঙ্গায় ৩২ বছরের মহিলাকে ধর্ষণ করে, খুন করা হয়, ৩) বাঁশদ্রোণীতে ১৩ বছরের মহিলাকে ধর্ষণ করা হয়, ৪) তারাপীঠে একজন বাড়ির কাজের লোক ধর্ষিত হয়, ৫) ইলামবাজারে একজন স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করে খুন করা হয়। ৬) কালিয়াগঞ্জে একজন মেয়েকে ধর্ষণ করে,খুন করা হয়। এছাড়া কালিয়াগঞ্জে এক ব্যক্তি পুলিশের গুলিতে মারা যায়। এসব ঘটনা থেকে বিবেচনা করা যায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেছে।
২০১৮ এর পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলেছিল, ভোট প্রক্রিয়া ঠিকমতো হয়নি, বহু বিরোধী প্রার্থী নমিনেশন ফাইল করতে পারেনি। এমনকি পশ্চিমবঙ্গে পৌরসভার ভোটের সময় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করেছিল। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এরকম অনেকগুলো ঘটনায়, যেমন উত্তর ২৪ পরগনা, বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর এ বিস্ফোরণ, একবালপুর, মোমিনপুরের দাঙ্গা, বীরভূমের নানুর থেকে বোমা উদ্ধার, বগটুই হত্যাকাণ্ডের ঘটনা সমগ্ৰ পৃথিবীর মানুষ দেখেছে, এছাড়াও উত্তর ২৪ পরগনায় এক বাচ্চা বোমা ফেটে মৃত্যু,কাঁকিনাড়া এবং জগদ্দল বোমায় আহত হয়েছে আরও এক শিশু।
