West Bengal

3 years ago

Panchayat Elections : পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রস্তুতি নিয়ে ভাবতে নারাজ তৃণমূল

Panchayat Elections
Panchayat Elections

 

কলকাতা  : আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রস্তুতি নিয়ে ভাবতে নারাজ তৃণমূল। রবিবার এ প্রসঙ্গে এক প্রশ্নের রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি এর আগেও ইস বার দু’শো পার বলেছিল। শেষ পর্যন্ত ওরা পগার পার হয়ে গিয়েছিল। তাই ওদের নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই।”

এদিন তিনি আর বলেন, “প্রতিটি নির্বাচনের আগেই ৪০-৫০ টা করে সভা করে ওরা। ওদের কিছু পেড ওয়ার্কার আছে। ঘাবড়ানোর কিছু নেই। ওরা এখন থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করুক, তাতে কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। তাই মানুষই তাদের ক্ষমতায় রেখে দেয়।”

You might also like!