West Bengal

3 years ago

Lalan Sheikh : লালন শেখের স্ত্রী রেশমার লড়াই-এ সামিল এবার বীরভূমের তৃণমূল সাংসদ

TMC MP Satabdi Roy visits Lalan Sheikh’s house
TMC MP Satabdi Roy visits Lalan Sheikh’s house

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লালন শেখের মৃত্যুর আগুন এখন নেভেনি, শাসক দলের অনেকেই মৃত লালনের স্ত্রী রেশমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের নাম। সিবিআই হেফাজতে অস্বাভাবিক ভাবে মৃত লালন শেখের বাড়িতে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কথা বললেন লালনের স্ত্রীর সঙ্গেও।  

শতাব্দীর দাবি, তাঁর কাছে লালনের পরিবারের লোকজন যা অভিযোগ করছেন তা মারাত্মক। তাঁর অভিযোগ, লালনের পাশাপাশি সিবিআইয়ের কর্তারা মারধর করেছেন লালনের স্ত্রীকেও। সাংসদের প্রশ্ন, ‘‘একজন মহিলাকে কী ভাবে মারধর করা হয়!’’ তার পরেই শতাব্দী বলেন, ‘‘আমি এটা নিয়ে যত দূর যেতে হয় যাব। দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। আমি সব রকম ভাবে পরিবারের পাশে আছি।’’ 

উল্লেখ্য বিজেপির অভিযোগ, তৃণমূলের মন্ত্রণাতেই সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করছে লালনের পরিবার। তারই জবাব দিতে গিয়ে শতাব্দী বলেন, ‘‘আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমরা কি দলের হয়ে কথা বলছ? ওরা আমাকে জানাল, নিজেদের কথাই বলছি। এখানে দলের কোনও ব্যাপার নেই।’’  

রেশমার দাবি- ‘‘দিদি আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা চাই সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক।’’ পাশাপাশি রেশমার অভিযোগ, সিবিআই তাঁদের বাড়ি সিল করে দিয়েছিল। সেই বাড়িতে চুরি হয় কী করে? রেশমা আরও দাবি করেন, তাঁদের বাড়ি থেকে সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা চুরি গিয়েছে। এ নিয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি।

You might also like!