West Bengal

3 years ago

Tiger skin recovered: পাচারের ছক বানচাল; নদীয়া সীমান্ত এলাকায় থেকে উদ্ধার বাঘের চামড়া, পলাতক দুষ্কৃতীরা

Tiger skin recovered from Nadia
Tiger skin recovered from Nadia

 

নদীয়া, ২৮ মার্চ : বাঘ মেরে সেই চামড়া বাংলাদেশে পাচারের চেষ্টা ভেস্তে দিল শুল্ক দফতর। সোমবার রাতে নদীয়ার চাপড়া এলাকা থেকে বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। যদিও এই ঘটনায় পলাতক দুষ্কৃতীরা। তাদের খোঁজ চলছে। উদ্ধার হওয়া চামড়া কি বেআইনিভাবে শিকার করা বাঘের? কোন প্রজাতির বাঘ? এ সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

শুল্ক দফতর সূত্রে খবর, নদিয়ার চাপড়ায় বাংলাদেশ সীমান্তের কাছে বাঘের চামড়া পাচার হচ্ছে, গোপন সূত্রে এই খবর আসে শুল্ক দফতরের কাছে। সেইমত সোমবার রাতের দিকে শুল্ক দফতরের দুই আধিকারিক – সমীর শংকর ও সঞ্জয় কুমারের নেতৃত্বে অভিযান চলে সীমান্তবর্তী ওই এলাকায়। উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক বাঘের চামড়া। অফিসাররা অকুস্থলে গেলে তাঁদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে বাঘের চামড়াটি। 

You might also like!