
শিমলা, ২১ জুন : পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের আবহাওয়া প্রতিকূলই! হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ জুন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই দিন প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ জুনের মধ্যে মধ্যবর্তী পাহাড়ের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উঁচু পাহাড়ের বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টি অথবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ঝড়-বৃষ্টির কারণে যানজট, দৃশ্যমানতার অভাব এবং বিদ্যুত সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, পাশাপাশি ফসল, ফলের গাছ এবং ক্ষতি হতে পারে, তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
