Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Alipurduar:উত্তরবঙ্গে মালগাড়ির ধাক্কায় তিনটি হাতির মৃত্যু

Three elephants died after being hit by a freight train in North Bengal
Three elephants died after being hit by a freight train in North Bengal

 

আলিপুরদুয়ার, ২৭ নভেম্বর  : উত্তরবঙ্গে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর ওয়েস্ট রাজাভাতখাওয়া রেঞ্জের ডিমা বিটে দুই পূর্ণবয়স্ক-সহ তিন হাতির মৃত্যু। শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের মাঝে মালগাড়ির ধাক্কায় রাজাভাতখাওয়া ও কালচিনি রেলস্টেশনের মাঝে প্রাণ গেল সেগুলোর।

সোমবার সকালে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে। বন দফতর সূত্রেও জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকা দিয়ে শিলিগুড়ির দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। ওই সময় রেললাইন পারাপার করতে গিয়ে ধাক্কা লাগে মালগাড়ির সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনটি হাতির। হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন রেল এবং বন দফতরের পদস্থকর্তারা। এই ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই লাইনে। ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর।

এই ঘটনা নিয়ে আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ‘‘সকাল ৭টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে রাজাভাতখাওয়া এবং কালচিনি সেকশনের মাঝামাঝি এলাকায়। একটি মালগাড়ির ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। আমাদের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। বন আধিকারিকদেরও ঘটনাস্থলে আসতে বলা হয়। ট্রেনের চালক বা ডিউটিতে যাঁরা ছিলেন, তাঁদের মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কি না, দেখা হচ্ছে। প্রায়তিন ঘণ্টার এই শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’


You might also like!