Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Amit Shah : অমিত শাহ'র সভায় গেলে এলাকাছাড়া করা হবে, চুঁচুড়ায় 'জয় বাংলা'র নামে পড়ল পোস্টার

Threatening posters in the name of 'Joy Bangla' (Collected)
Threatening posters in the name of 'Joy Bangla' (Collected)

 

চুঁচুড়া  : আগামী ২৯শে নভেম্বর কলকাতায় সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে ‘জয় বাংলা’ নামে হুমকি পোস্টার পড়ল চুঁচুড়ায় । জয় বাংলার নাম দিয়ে ওই পোস্টারে লেখা রয়েছে, বিজেপির প্রতিবাদ সভায় গেলে এলাকা ছাড়া করে দেওয়া হবে। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ভয় পেয়ে পোস্টার মেরেছে তৃণমূল। তৃণমূলের দাবি, নিজেদের পোস্টারের ওপর নিজেরাই পালটা পোস্টার মেরেছে বিজেপি।

জানা গিয়েছে, রবিবার  চুঁচুড়ার কেওটা বটতলা এলাকায় ‘জয় বাংলা’ লেখা একটি পোস্টার লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে ছাপানো পোস্টারে লেখা রয়েছে, ‘কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না। এলাকা থেকে যারা এই সভায় যাবেন তাঁদের এলাকা ছাড়া করে দেওয়া হবে।’ নীচে লেখা, জয় বাংলা। ঘটনাচক্রে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল ব্যবহার করে।

এই পোস্টারের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, ‘এই কাজ তৃণমূলের। আদালতের লড়াইয়ে রাজ্য সরকারের দু’কান কাটা গিয়েছে। এখন অমিত শাহের সভা বানচাল করতে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে শাসকদল’।

যদিও বিজেপির এই অভিযোগকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর পাল্টা অভিযোগ, ‘প্রচারের আলোতে আসার জন্য এটা বিজেপিরই কাজ। তৃণমূলের খেয়ে কাজ নেই যে বিজেপির পোস্টারের ওপর পোস্টার মারবে’।

You might also like!