Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

The roof of a house was blown away:বিস্ফোরণে উড়ল তৃণমূল ঘনিষ্ঠের বাড়ির ছাদ, আতঙ্কে এলাকাবাসী

The roof of a house was blown away (Symbolic Picture)
The roof of a house was blown away (Symbolic Picture)

 

নদিয়া, ১ জুন : বুধবার রাতে চাপড়া থানার মহিষনগরের পূর্বপাড়া এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের জেরে উড়ে গেল ছাদ। ভেঙে পড়ে দেওয়াল। বিকট আওয়াজে চরম আতঙ্ক দেখায়দেয় এলাকায়। বৃহস্পতিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপড়ার মহিষ নগরের পূর্বপাড়ায় শইফুল শেখের বাড়িতে হঠাৎ এই আওয়াজ শুনতে পান এলাকাবাসী। প্রথমে কেউ বাড়ি থেকে ভয়ে না-বের হলেও পরে গিয়ে দেখতে পান ওই বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ঘরের চারপাশের দেওয়াল ভেঙে পড়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিকট আওয়াজের পরই এই বিস্ফোরণ ঘটায় এলাকাবাসী মনে করছেন বোমা বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তারা পরে ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে বিস্ফোরণের সময় শইফুলের বাড়িতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে।

এগরা, বজবজ, ইংরেজবাজার, দুবরাজপুর, ভাঙড়ের পর এবার নদিয়ার চাপড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটল সাম্প্রতিক অতীতে । যদিও চাপড়ার এই ঘটনায় বোমা বিস্ফোরণই যে হয়েছে কি না, তা নিয়ে পুলিশি তদন্ত জারি রয়েছে। ঘটনার পর তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছে বলেই জানিয়েছেন। পাশাপাশি শইফুল শেখ ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয় বলেই জানা গিয়েছে। বম্ব স্কোয়াডের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বোমা বিস্ফোরণ হয়েছে কি না, এখন তা স্পষ্ট নয়। চাপড়া থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।


You might also like!