Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Body found in Mandarmani:মন্দারমণির সমুদ্র সৈকতে মিলল তরুণীর অর্ধনগ্ন দেহ, তদন্ত শুরু পুলিশের

Body found in Mandarmani
Body found in Mandarmani

 

মন্দারমণি, ১১ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে সমুদ্র সৈকতে মিলল অর্ধনগ্ন এক তরুণীর দেহ। সোমবার সকালে মন্দারমণি থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকায় দেহটি উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, সমুদ্র সৈকতে একটি পাথরের উপর পড়েছিল তরুণীর দেহ। এলাকাবাসীরাই প্রথমে দেহটি দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। স্থানীয়দের দাবি, মৃতার শরীরে কেবল অন্তর্বাস ছিল। আর কোনও পোশাক ছিল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার দেহ অর্ধনগ্ন অবস্থায় ছিল। তাঁর দেহের পাশ থেকে কোনও পরিচয়পত্র উদ্ধার হয়নি এখনও। দেহটি সমুদ্রের জলে ভেসে এসেছে না কি দেহটিকে এনে এই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

You might also like!