
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কত বছর বয়স হলে পড়ুয়াকে স্কুলে ভর্তি করা যাবে? তা নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য। প্রতিবছর জানুয়ারি বা প্রথম শ্রেণিতে ভর্তির আগে এই নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করে রাজ্য। এবারেও সেই প্রথা মেনে কোন বয়সে পড়ুয়া কোন ক্লাসে ভর্তি হতে পারবে, তা জানানো হল।
ন্যূনতম ৬ বছর হলে ক্লাস ওয়ানে ভর্তি হওয়া যাবে। তবে বয়সে উর্দ্ধসীমা সাত বছরের কম হতে হবে। ন্যূনতম ৭ বছর কিন্তু ৮ বছরের কম বয়স হলে ভর্তি হতে হবে ক্লাস টু-তে। ন্যূনতম আট বছর কিন্তু নয় বছরের কম বয়স হওয়া যাবে। আবার ন্যূনতম ৯ বছর কিন্তু ১০ বছরের কম বয়সে চতুর্থ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে।
অন্যদিকে, ন্যূনতম ১০ বছর কিন্তু ১১ বছরের কম বয়স জরুরি পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম ১১ বছর কিন্তু ১২ বছরের কম বয়স হতে হবে । সপ্তম শ্রেণিতে ভর্তি হতে ন্যূনতম ১২ বছর কিন্তু ১৩ বছরের কম বয়স হতে হবে । আর অষ্টম শ্রেণিতে ভর্তি হতে গেলে ন্যূনতম তেরো বছর কিন্তু ১৪ বছরের কম বয়স হতে হবে।
