Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bombing in Murshidabad :এলাকা দখলকে ঘিরে বিবাদ, রাতভর বোমবাজিতে তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ

Bombing in Murshidabad
Bombing in Murshidabad

 

কলকাতা, ৫ ডিসেম্বর : ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। এবার ঘটনাস্থল ধুলিয়ান পুরসভা। রাতভর বোমবাজিতে তপ্ত হয়ে উঠল ওই সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভা এলাকা। এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাতভর তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। পুলিশের সামনেই চলে বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ।

রাতেই ঘটনাস্থলে পৌঁছন সামসেরগঞ্জ থানার ওসি। উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের অনুগামীরা গন্ডগোলে জড়িত। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। সোমবার গভীর রাতে ওই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পারভেজ আলমের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সঙ্গে চালায় গুলিও। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরভোটে ওই কাউন্সিলর কংগ্রেসের টিকিটে জয়ী হন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে জানা গিয়েছে।


You might also like!