West Bengal

3 years ago

Dankuni Municipality : বিরোধীদের অভিযোগ উপেক্ষা করে পরিসেবা দিয়ে চলেছেন ডানকুনি পুরসভার উপ পুরপ্রধান

Prakash Raha
Prakash Raha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানুষের সেবায় তিনি নিয়োজিত, সাধারন মানুষের সেবক তিনি , সে কারনে বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন রকম বিতর্কে না গিয়ে । এবার খোলা আকাশের নিচে গাছ তলায় বসে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া শুরু করলেন ডানকুনি পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহা । আমফান ঝড়ে ওয়ার্ড অফিস ভেঙ্গে পুকুরের মধ্যে ঢুকে গিয়েছিল। সমস্যা দেখা দিয়েছিল পুরো নাগরিকদের পরিষেবা দেওয়া নিয়ে। সেই সময় সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছিলেন এক স্থানীয় ব্যক্তি। তার কাছে উপ পুরপ্রধান সহ অন্যান্যরা নাগরিক পরিষেবার জন্য বাড়িটি ব্যবহার করার আবেদন জানান। সেই ব্যক্তি স্বেচ্ছায় নাগরিক স্বার্থে উপ পুরপ্রধানকে ওই বাড়িটি ব্যবহার করার অনুমতি দেন। কিন্তু সম্প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলি। সরকারি প্রকল্পে তৈরি বাড়িতে তৃণমূলের পার্টি অফিস চালানোর অভিযোগ তোলেন। এর পরেই শুরু হয় বিতর্কের ঝড়। বিতর্কের অবসান ঘটাতে প্রকাশ রাহা গাছ তলায় টেবিল চেয়ার নিয়ে বসে নাগরিক পরিষেবা দেওয়া শুরু করেন। গাছ তলায় পরিষেবা দেওয়া শুরু হতেই পুর নাগরিকরা এই কাজের তীব্র সমালোচনা করেন। বাসিন্দারা জানান এটা খুবই লজ্জাজনক। যে গাছ তলায় বসে উপ পুরপ্রধান  নাগরিক স্বার্থে পরিষেবা দিচ্ছেন। বাসিন্দাদের অভিযোগ রাজ্য সরকারের নাগরিক পরিষেবা কে স্তব্ধ করে দেবার জন্য। বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে চক্রান্ত করেছে। প্রকাশ রাহা জানান পাঁচ মাস আগে। ওই বাড়ির মালিককে তারা আবেদন জানায় এবং বাড়ির মালিক স্বেচ্ছায়  বাড়িটি ব্যবহারের অনুমতি দেন। বাড়িটিতে এখনো বিদ্যুৎ ও জল সংযোগের কোন ব্যবস্থা নেই। তা সত্ত্বেও তারা নাগরিকদের যাতে কোনরকম অসুবিধা না হয়। তাই জন্যে তারা ওই বাড়ি থেকে ওয়ার্ডের সমস্ত মানুষ সহ ডানকুনি পৌরসভার সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া শুরু করেছিলেন ।

You might also like!