Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Madarihat: মাদারিহাটে কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার

Body of a young man was recovered from a well in Madarihat
Body of a young man was recovered from a well in Madarihat

 

মাদারিহাট, ২১ জুন: আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর খয়েরবাড়িতে কুয়ো থেকে এক যুবকের দেহ উদ্ধার। বুধবার সকালে দেহ উদ্ধার করে হাসিমারা দমকলকর্মীরা। হাসিমারার ওসি সত্যব্রত ধর জানান, ওই যুবকের নাম নরেন্দ্র লামা (২৫)। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মহত্যা করেছে।

ঘটনা প্রসঙ্গে নরেন্দ্রর মাসি রেশমা লামা বলেন, ‘এদিন সকালে কুয়োতে কিছু পড়ার শব্দ শুনে ঘর থেকে বের হয়ে কুয়োর কাছে যাই। ভেতরে তাকাতেই দেখি কুয়োর ভেতর একজন পড়ে আছে। এরপর আমি চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তিনজন মিলে কুয়োর ভেতর হুক লাগানো দড়ি ফেলে যুবককে তোলার চেষ্টা করি। যুবককে দড়ি ধরার কথা বলতেই দড়িও ধরেছিল। কিন্ত জল থেকে একটু উপরে তোলার পর দেখি আমার ভাগ্নে নরেন্দ্র। এরপর ওকে শক্ত করে দড়ি ধরতে বলি। কিন্ত সে হাতের দড়ি ছেড়ে দেয়। ডুবে যায় জলে। আর বহুবার চেষ্টা করেও তুলতে পারলাম না।‘


You might also like!