West Bengal

3 years ago

Tension broke out over the bombing:এলাকায় বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে, অভিযুক্ত তৃণমূল

Tension broke out over the bombing
Tension broke out over the bombing

 

ভাঙড়, ১‍৫ মে  : আইএসএফের মিটিংয়ে যোগ দেওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় আইএসএফ কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় একটি শিশু আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে স্থানীয় নলমুড়ি ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

আইএসএফ কর্মীদের অভিযোগ, রবিবার ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় নওসাদ সিদ্দিকির সভা ছিল। সেখানে যাতে আইএসএফ কর্মীরা না যায় সেই কারণে তাঁদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে ফুলবাড়ি গ্রাম থেকে বহু আইএসএফ কর্মী সমর্থকরা নওসাদের মিটিংয়ে যোগ দেন। অভিযোগ সেই কারণেই এদিন তাঁদের উপর হামলা চালাতে বোমাবাজি করে তৃণমূল। এদিন এলাকায় মিছিলের নাম করে আই এস এফ কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

You might also like!