West Bengal

3 years ago

South 24 Pargana : নরেন্দ্রপুরে পড়ানোর সময় ছাত্রীকে যৌন নির্যাতন! অভিযুক্ত শিক্ষক পাকড়াও

South 24 Pargana
South 24 Pargana

 

নরেন্দ্রপুর, ৮ ফেব্রুয়ারি : ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম দেবব্রত মাইতি। তার বিরুদ্ধে অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্রীকে পড়ানোর নাম করে তাকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করেন জোর করে যৌনাঙ্গে আঙুল ঢোকানোর জেরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। তারপরেই বিষয়টি জানাজানি হয়। মা-কে পুরো বিষয়টি জানান ওই ছাত্রী।

এই ঘটনায় নির্যাতিতার মা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতেই। অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে। বুধবার বারুইপুর আদালতে পেশ করা হবে।

You might also like!