West Bengal

3 years ago

New Jalpaiguri : নকল করার 'মিথ্যে অভিযোগের' মাশুল দিল স্কুল শিক্ষিকা

Suicide of schoolgirl in New Jalpaiguri
Suicide of schoolgirl in New Jalpaiguri

 

জলপাইগুড়ি, ১০ডিসেম্বর:  শুক্রবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোর সংলগ্ন দেবনগর এলাকায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।সূত্রের খবর, গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য এক বান্ধবী ও স্কুল কর্তৃপক্ষ‌কে দায়ী করেছে সে।

শনিবার ১৩ বছরের ওই কিশোরীকে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের।

মৃত শ্রেয়ার পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে পরীক্ষার সময় তাকে নকল করার সন্দেহে অভিভাবকদের ডেকে পাঠিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সেই কারণেই মান - সম্মানের ভয়ে আত্মহত্যা‌র পথ বেছে নিয়েছে শ্রেয়া।

You might also like!