
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেলিব্রিটিদের অন্দরমহলের কি ঘটল তা জানার জন্য সবাই যেরকম উদগ্রীব হয়ে থাকে ঠিক তেমনই তাঁদের সম্পর্কে ভুয়ো খবর রটতেও বেশি সময় লাগে না। এবার সেই উড়ো খবরের শিকার চ্যাটার্জি পরিবার। হাসপাতালে ভর্তি সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী অগ্নিদেব। আর সেই খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা! কেউ কেউ ভাবছেন, ডেঙ্গু নয় তো? আর এই আলোচনায় রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন সুদীপা।
তবে এবার সেই জল্পনার আগুনে জল আহুতি দিয়ে সুদীপা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার স্বামী অগ্নিদেব ডেঙ্গিতে আক্রান্ত নন। তবে এটা ঠিক যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম হবে। সকলকে ধন্যবাদ আমাদের পরিবারের পাশে এভাবে থাকার জন্য। ওঁর (অগ্নিদেব) দ্রুত আরোগ্য কামনা করবেন সকলে।’
