West Bengal

3 years ago

Anubrata Mondal : ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ অনুব্রতকে

Anubrata Mondal
Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৪ দিনের জেল হেফাজতের শেষে শুক্রবার  বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আবার আদালতে হাজির করানো হয়, তবে অনুব্রতের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করেননি। শুনানির পর শাসকদলের নেতাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানি ৩ মার্চ। প্রসঙ্গত, অনুব্রতের পাশাপাশি, তাঁর এককালের দেহরক্ষী সহগল হোসেনকেও ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়। 

সিবিআই সূত্রে খবর, শুক্রবার অনুব্রতের বিরুদ্ধে বেশ কিছু নথি আদালতে জমা করা হয়েছে। সম্প্রতি হদিস পাওয়া শতাধিক বেনামি ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও রয়েছে। তদন্তকারীদের সূত্রে দাবি, সেই সব অ্যাকাউন্ট থেকে অনুব্রত ও তাঁর ‘ঘনিষ্ঠ’দের চালকলের টাকার লেনদেন হয়েছে। সেই তথ্যই আদালতকে দেওয়া হয়েছে। 

 উল্লেখ্য,  বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, বেনামি অ্যাকাউন্ট নিয়ে তৃণমূল নেতাকে বেশ কিছু প্রশ্ন করা হয়, তবে তার কোনো উত্তর পাওয়া যায় নি। 

You might also like!