Bengal Weather Forecast: ২২ নভেম্বরের পর আবহাওয়ার উন্নতি; শীতের আমেজ, বৃষ্টিতে স্বস্তি দক্ষিণবঙ্গে

South Bengal heavy rain alert Akvan
South Bengal heavy rain alert Akvan

 

কলকাতা, ২১ নভেম্বর : আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই দক্ষিণবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে, ২২ নভেম্বর, রবিবারের পর উন্নতি হতে পারে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। ঘূর্ণিঝড় 'আকভান' ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তবে, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। একইভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টি অভ্যাহত রয়েছে। আচমকাই এই বৃষ্টিতে পারদ নেমেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। বেড়েছে শীতের আমেজ। পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ নভেম্বরের পরই দক্ষিণবঙ্গে উন্নতি হতে পারে আবহাওয়ার। শনিবার সকালেও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। মুখভার আকাশের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…