West Bengal

2 years ago

NF Rail trains are cancelled:এনএফ রেলের কয়েকটি ট্রেন বাতিল, পথ পরিবর্তন ও সময় পুনর্নির্ধারিত

NF Rail trains are cancelled
NF Rail trains are cancelled

 

গুয়াহাটি  : কাটিহার ডিভিশনের অধীনে আলুয়াবাড়ি রোড এবং মঙ্গুরজান ডাবল লাইন সেকশনে অটোমেটিক ব্লক সিগনালিং চালু করার জন্য আলুয়াবাড়ি রোড ও মঙ্গুরজানে নন ইন্টারলকিং ও প্রি-নন ইন্টারলকিং কাজ এবং চাংসারি ও নিউ বঙাইগাঁও স্টেশনের মধ্যে নির্মাণ ও টিআরডি ব্লকের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের চলাচল বাতিল, পথ পরিবর্তন ও সময় পুনর্নির্ধারণ করেছে এনএফ রেলওয়ে।

বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে যে সব ট্রেন বাতিল করা হয়েছে সে সম্পর্কে জানান, ২ ও ৩ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি জংশন-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস নম্বর ১৫৪৬৪/১৫৪৬৩ শিলিগুড়ি জংশন-বালুরঘাট-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নম্বর ০৭৫০৭ রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল এবং ট্রেন নম্বর ০৭৫১৯ মালদা কোর্ট-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল বাতিল থাকবে।

১ এবং ২ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৭৫২০ শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট ডেমু স্পেশাল ও ট্রেন নম্বর ০৭৫০৮ শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ডেমু স্পেশাল, ২ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৭৫৪৩ কাটিহার-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল এবং ৩ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৭৫৪৪ শিলিগুড়ি জংশন-কাটিহার ডেমু স্পেশাল বাতিল থাকবে।

৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭৬৯/১৫৭৭০ আলিপুরদুয়ার জংশন-লামডিং-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৭৫৩/১৫৭৫৪ আলিপুরদুয়ার জংশম-গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন শিফুং এক্সপ্রেস ও ট্রেন নম্বর ১৫৭২৮ নিউ তিনসুকিয়া-রঙিয়া এক্সপ্রেস বাতিল থাকবে।

৩০ সেপ্টেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯২৭ রঙিয়া-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস ও ট্রেন নম্বর ১৫৯৬৭ রঙিয়া-লিডু এক্সপ্রেস বাতিল থাকবে।

এছাড়া তিনি জানান, আলুয়াবাড়ি রোড-রাঙাপানি-নিউ জলপাইগুড়ি হয়ে যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সে সব যথাক্রমে ১ এবং ২ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৪৮৪ দিল্লি-আলিপুরদুয়ার জংশন সিকিম মহানন্দা এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৩২৪৮ রাজেন্দ্রনগর টার্মিনাল-কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ০৫৬৭২ রাঁচি-গুয়াহাটি স্পেশাল-এর পথ পরিবর্তন করা হয়েছে।নিউ জলপাইগুড়ি-রাঙাপানি-আলুয়াবাড়ি রোড হয়ে ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে ২ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩১৫০ আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৪৮৩ আলিপুরদুয়ার জংশন-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৩২৪৫ নিউ জলপাইগুড়ি-রাজেন্দ্রনগর টার্মিনাল ক্যাপিটাল এক্সপ্রেস-এর পথ পরিবর্তন করা হয়েছে।

কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। ওইদিন রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ২০৫০৩ ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস-এর পথ পরিবর্তন করা হয়েছে।

যে সব ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে সেগুলি ২ অক্টোবর ট্রেন নম্বর ২০৫০৪ নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে রওয়ানা দেওয়ার সময় ১১.২৫ ঘণ্টার পরিবর্তে ১৪.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

৩ অক্টোবর ট্রেন নম্বর ১২৫২৩ নিউ জলপাইগুড়ি-নিউদিল্লি এক্সপ্রেসের রওয়ানা দেওয়ার সময় ০৮.১৫ ঘণ্টার পরিবর্তে ১২.১৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

২ অক্টোবর ট্রেন নম্বর ১৩২৪৮ রাজেন্দ্রনগর টার্মিনাল-কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেসের রওয়ানা দেওয়ার সময় ২ অক্টোবর ২৩.১৫ ঘণ্টার পরিবর্তে ৩ অক্টোবর ০১.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ট্রেন নম্বর ০৫৮০১ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জারের রওয়ানা দেওয়ার সময় ০৪.৪০ ঘণ্টার পরিবর্তে ০৬.১০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ট্রেন নম্বর ০৫৮১০ গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জারের রওয়ানা দেওয়ার সময় ০৫.০০ ঘণ্টার পরিবর্তে ০৬.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ট্রেন নম্বর ২২৪১১ নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের রওয়ানা দেওয়ার সময় ৩০ সেপ্টেম্বরের ২১.৫০ ঘণ্টার পরিবর্তে ১ অক্টোবরের ০০.৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের রাউরকেল্লা স্টেশন ইয়ার্ডে তৃতীয় লাইনের কাজের সাথে সম্পর্কযুক্ত প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সেকশন দিয়ে চলাচলকারী ৩০ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ২২৫১২ কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস এবং ৩ ও ১৭ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ২২৫১১ লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস বাতিল থাকবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

You might also like!