
সুন্দরবন, ৩০ ডিসেম্বর : ফের সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। বছর শেষের দিনগুলিতে সুন্দরবনে বেড়াতে এসে বাঘের দেখা মেলায় খুশি পর্যটকরা।
নদিয়া থেকে একদল পর্যটক বৃহস্পতিবার বেড়াতে আসেন সুন্দরবনে। যখন তাঁরা শুক্রবার সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গল লাগোয়া নদীতে ঘুরছিলেন তখনই বাঘের দেখা পান তাঁরা। একটি বাঘকে নিজের মেজাজে গর্জন করতে করতে নদীর চর দিয়ে হেঁটে যেতে দেখেন পর্যটকরা। আর সেই ছবি নিজেরাই মোবাইল ক্যামেরায় বন্দী করেন। সুন্দরবন বেড়াতে এসে বাঘের দেখা মেলায় খুশি পর্যটকরা
