West Bengal

3 years ago

Suvendu Adhikari: হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারীর সভা বাতিল

Shuvendu Adhikari meeting canceled in Hingalganj
Shuvendu Adhikari meeting canceled in Hingalganj

 

উত্তর ২৪ পরগনা, ২৪ ডিসেম্বর : হিঙ্গলগঞ্জে বাতিল হয়ে গেল শুভেন্দু অধিকারীর সভা । শনিবার সেখানে সংকল্প সভা হওয়ার কথা ছিল।

সূত্রের খবর, যে মাঠে সভা করার কথা ছিল, সেই মাঠের মালিক সভার অনুমতি দেননি। তার জেরেই সভার অনুমতি দিল না পুলিশ। এ ব্যাপারে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষ করে প্রচারমাধ্যমে জানিয়েছেন, ‘‘বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া হবে না। হিঙ্গলগঞ্জে শুভেন্দুকে সভা করতে দেওয়া হচ্ছে না, সেই জায়গাতেই স্কুলে শিক্ষক নেই। হিঙ্গলগঞ্জের আইসিডিএস কর্মীদের বাড়িতে রাতে চড়াও হচ্ছে তৃণমূল। মানুষের ক্ষোভকে তৃণমূল প্রশমিত করতে দখলদারির রাজনীতি করছে। আসলে মালিককে বাধ্য করা হয়েছে'‘।

You might also like!