Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Jalpaiguri News:বকেয়া মজুরির দাবিতে পথ অবরোধে শামিল দেবপাড়া চা বাগানের কয়েক'শ শ্রমিক

Tea workers block roads demanding wage
Tea workers block roads demanding wage

 

বানারহাট, ২০ নভেম্বর : জলপাইগুড়ির বানারহাটে বকেয়া মজুরির না পেয়ে পথ অবরোধে শামিল হল দেবপাড়া চা বাগানের কয়েক’শ শ্রমিক। সোমবার সকালে চা বাগানে কাজে এসে জানতে পারেন, তাদের মজুরি দেওয়ার কথা থাকলে দেওয়া হবে না। আর এরপরই বেলা ৯ টা নাগাদ শিলিগুড়িগামী ১৭ নাম্বার জাতীয় সড়কে অবরোধ করেন বাগানের শতাধিক শ্রমিক।

প্রসঙ্গত, গত শুক্রবার বকেয়া মজুরির দাবিতে বানারহাট থানার গেটের সামনে বিক্ষোভে শামিল হয়েছিলেন চা শ্রমিকরা। টানা চার ঘন্টা ধরে চলেছিল বিক্ষোভ। থানার পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও চা শ্রমিকদের মেলেনি বকেয়া মজুরি। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মজুরি না পাওয়ায় সোমবার পথ অবরোধে শামিল হন দেবপাড়া চাবাগানের শ্রমিকরা। শ্রমিকরা এদিন পথ অবরোধ করে চা বাগানের মালিকের বিরুদ্ধে স্লোগান দেন৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বানারহাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনো মাত্রই অবরোধকারীরা উত্তেজিত হয়ে উঠে। পুলিশ এসে কথা দেবপাড়া চা বাগানের মালিকপক্ষের সঙ্গে কথা বললেও মজুরি দেওয়ার বিষয়ে সদুত্তর মেলেনি। সদুত্তর না পেয়েই অবরোধ চালিয়ে যান বাগানের চা শ্রমিকরা। শ্রমিকরা জানান, বকেয়া মজুরি না মেলা পর্যন্ত পথ অবরোধ চালিয়ে যাবেন। খবর লেখা পর্যন্ত চলছে পথ অবরোধ। এদিনের অবরোধের ফলে ব্যস্ততম ১৭ নাম্বার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।


You might also like!