West Bengal

3 years ago

Nagarakata affected by Kalboishakhi:কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত নাগরাকাটার একাধিক এলাকা

Nagarakata affected by Kalboishakhi
Nagarakata affected by Kalboishakhi

 

নাগরাকাটা, ২৩ এপ্রিল : শনিবার রাতে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত নাগরাকাটার বিভিন্ন এলাকা। জিতি, কূর্তি, গাঠিয়া, লুকসান, চ্যাংমারি, ক্যারন চা বাগান, লালঝামেলা বস্তিতে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির খবর মিলেছে। শনিবার রাতের ঝড়ে উপড়ে পড়েছে প্রচুর গাছ। ভেঙে গিয়েছে বিদ্যুতের পোল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে একাধিক চা বাগান। নাগরাকাটার বিডিও বিপুল কুমার মণ্ডল বলেন, জরুরি ভিত্তিতে বিদ্যুৎকর্মীরা পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেছেন। রবিবার সিভিল ডিফেন্সের কর্মীদের কাজে লাগানো হবে। ক্ষয়ক্ষতির ছবি রবিবারই পরিষ্কার হবে। পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে।

You might also like!