
কালিয়াগঞ্জ, ২৯ এপ্রিল : কালিয়াগঞ্জে পরিস্থিতি এখনও উত্তপ্ত। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জে। সব মিলিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত কালিগঞ্জজুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা।
মৃত মৃত্যুঞ্জয় বর্মন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো, দাবি পদ্ম শিবিরের। বিষ্ণুর বাড়িতে এসে তাঁকে না পেয়ে তাঁর বাবাকে তুলে নিয়ে যায় পুলিশ। বাধা দেওয়ায় 'গুলি', অভিযোগ বিজেপির। পুলিশের বিরুদ্ধে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। এদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন কালিয়াগঞ্জের নিহত বিজেপি কর্মীর মা জ্যোৎস্না বর্মন। যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
