West Bengal

2 years ago

Corruption in recruitment:নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের কাছ থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন সায়নী, দাবি শুভেন্দু অধিকারীর

Saini benefited financially from Kuntal Ghosh in recruitment corruption, claims Shuvendu Adhikari
Saini benefited financially from Kuntal Ghosh in recruitment corruption, claims Shuvendu Adhikari

 

কলকাতা, ৫ জুলাই : নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের কাছ থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন তৃণমূল যুব’র রাজ্য সভানেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ । এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার ইডির তলব এড়াতেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, কুন্তলের টাকাতেই সায়নী একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। তিনি জানান, এত প্রমাণ থাকা সত্ত্বেও সায়নীকে ছাড়া ইডি’র ঠিক হয়নি। শুভেন্দুর বক্তব্য, সায়নীকে জেরা করলে আরও অনেক অজানা তথ্য জানা যাবে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুক্রবার ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন সায়নী। বুধবার ফের তাঁকে তলব করে ইডি। তবে ভোট প্রচারের ব্যস্ততার কারণে সায়নী ইডির কাছে হাজিরা দিতে যেতে পারছেন না বলে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন বর্ধমানের গলসিতে নির্বাচনি প্রচারে গিয়েছেন সায়নী। ইডি’র তলব প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর কাছে আগে দল। এরপর সবকিছু। ১১ তারিখের পর অর্থাৎ ভোট মিটে গেলে যতবার ডাকা হবে তিনি যাবেন। পাশাপাশি সায়নী জানান, এদিন তিনি ইডি অফিসে যেতে না পারলেও যাবতীয় নথি পাঠিয়েছেন।


You might also like!