West Bengal

3 years ago

TMC : তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর

Residents protest around Trinamool Congress MLA
Residents protest around Trinamool Congress MLA

 

কলকাতা, ৭ ডিসেম্বর : অবৈধ জমি লেনদেন, প্রোমোটার রাজের দৌরাত্ম্য, বেআইনি নির্মাণ কাজে মদত দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে। পাশাপাশি, শাসকদলের নাম ভাঙিয়ে প্রশাসনিক মদত নিয়ে এলাকার একাধিক মানুষকে ভয় দেখানো এবং মারধর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এলাকার বহু মানুষ ঘিরে ফেলেন স্বর্ণকমল সাহার বাড়ি। এলাকায় রাত থেকে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বুধবার সকালেও ওই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সাম্প্রতিককালে শাসকদলের বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ, তাও আবার খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটেনি। ফলে ওই ঘটনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।

বিধায়কের কথায়, "ক্ষোভ-বিক্ষোভ থাকলে কাউন্সিলরের কাছে যান, পুলিশের কাছে যান এই বিষয়টা তো বিধায়কের দেখার কথা নয়। কেন বিধায়কের বাড়িতে এসে বিক্ষোভ করছেন। আর এর সঙ্গে বিধায়কের যুক্ত থাকারও কোনও সূত্রই নেই। তাহলে কেন এ ধরনের ঘটনা ঘটছে। তার অভিযোগ এর পিছনে সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে। আর এই চক্রান্ত থেকেই তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে । অহেতুক তাকে বদনাম করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। প্রায় ৫০ বছর ধরে তিনি এলাকায় রাজনীতি করছেন । অতীতে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। "

You might also like!