Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Rain in 24 Parganas :স্বস্তির বৃষ্টি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়, আকাশ কালো করে এসে নামল বর্ষণ

Rain in 24 Parganas
Rain in 24 Parganas

 

কলকাতা, ২৩ জুন : পূর্বাভাস মতোই স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা লাগোয়া দুই জেলা। বৃষ্টিতে ভিজেছে পূর্ব মেদিনীপুরও। শুক্রবার দুপুরে আকাশ কালো করে এসে বৃষ্টি নামে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ক্যানিং থেকে কাকদ্বীপ, বাসন্তী থেকে বকখালি, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া।

শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলি। মেঘলা ছিল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, দিঘার আকাশ ছিল মেঘে ঢাকা। বেলা বাড়তেই বদলে যায় আবহাওয়া, অঝোরে বৃষ্টি নামে এই তিন জেলাজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

You might also like!