West Bengal

3 years ago

Reckless Bike causes death of a Teacher : বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু প্রবীণ শিক্ষকের, বিক্ষোভ স্থানীয়দের

(Feature Image) Road accident
(Feature Image) Road accident

 

চালসা, ২৯ এপ্রিল : জলপাইগুড়ির মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় বাইকের ধাক্কায় প্রাণ গেল এক প্রবীণ স্কুল শিক্ষকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে । ঘটনার জেরে শনিবার সকালে উত্তেজনা তৈরি হয় ফার্ম বাজার এলাকায়।

জানা গেছে, মৃত স্কুল শিক্ষকের নাম সমীর চক্রবর্তী। শুক্রবার রাতে দ্রুত গতিতে একটি বাইকে তিন যুবক যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সমীর বাবুকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যায় তিন আরোহী। ঘটনায় সমীর বাবুসহ এক যুবক গুরুতর আহত হয়। এদিন রাতেই শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে সমীর বাবুর মৃত্যু হয়। ঘটনার জেরে শনিবার সকালে উত্তেজনা তৈরি হয় ফার্ম বাজার এলাকায়। বাজারের জাতীয় সড়কের ওপর ট্রাফিক ব্যারিকেড সহ পুলিশ কর্মী মোতায়েনের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বাজারের বেহাল যাত্রী প্রতীক্ষালয় সংস্কারের দাবিতেও সরব হন সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেটেলি থানার পুলিশ। পুলিশের তরফে এদিনই বাজার এলাকার জাতীয় সড়কে লাগানো হয় স্পীড ব্রেকার ব্যারিকেড।

You might also like!