West Bengal

3 years ago

First arrest for Raju Jha murder:রাজু ঝা খুনের ১৯ দিনের মাথায় প্রথম গ্রেফতার

First arrest for Raju Jha murder
First arrest for Raju Jha murder

 

দুর্গাপুর, ১৯ এপ্রিল : রাজেশ ঝা ওরফে রাজু খুনে ১৯ দিনের মাথায় প্রথম গ্রেফতার। ওই খুনে জড়িত সন্দেহে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্যেরা।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু খুনে ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। তিনি পানাগড়ের বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে কাঁকসা থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে শক্তিগড় থানার পুলিশ। ধৃতকে জেরা করলেই বাকি অভিযুক্তদের হদিশ মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, রাজুকে খুনের পর পালিয়ে বেড়াচ্ছিলেন অভিজিৎ। নানা সূত্র ধরেই এ বার গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাজু খুনে অভিজিতের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে জেরা চলছে। ধৃতকে নিজেদের হেফাজতেও নিতে চায় পুলিশ।


You might also like!