Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Kurmi bandh at Bankura : কুড়মি বিরোধী বনধের অবরোধের জেরে স্তব্ধ জনজীবন, বাঁকুড়ার জঙ্গলমহলে বনধে 'শুনশান' রাস্তাঘাট থেকে দোকানপাট

Kurmi bandh at Bankura ( Duranta Barta )
Kurmi bandh at Bankura ( Duranta Barta )

 

অনিরুদ্ধ সরকার,বাঁকুড়াঃ দিন যত গড়াচ্ছে ততই রাজ্য জুড়ে বাড়ছে কুড়মি আন্দোলনের ঝাঁঝ। এসটি স্বীকৃতির দাবিতে গোটা রাজ্যব্যাপী জোরদার আন্দোলন চালাচ্ছে কুড়মিরা। তাই এবার রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গেল আদিবাসীদের। এই রাজ্যের আদিবাসীদের সম্মিলিত সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস’-এর তরফে আজ বৃহস্পতিবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন ওই সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। প্রসঙ্গত, 'সিআরআই রিপোর্ট' পরিবর্তন ও অ-আদিবাসীদের অনৈতিকভাবে জোরপূর্বক এসটি তালিকায় অন্তর্ভূক্তিকরণের অভিযোগ তুলে এদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে ২৫ টি আদিবাসী গণ সংগঠনের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস অব ওয়েস্ট বেঙ্গল ওই সংগঠনের সদস্যরা। বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড় সহ জঙ্গল মহলের সিমলাপাল নদী ঘাট, লক্ষীসাগর হাটতলা সহ বেশ কিছু জায়গায় রাস্তা আটকে পিকেটিং শুরু করেছেন। পাশাপাশি এদিন সকাল থেকেই আদিবাসীদের ডাকা বনধের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় বাঁকুড়ার জঙ্গলমহলের জনজীবন। 

বাঁকুড়া জেলার খাতড়া, রানিবাঁধ, রাইপুর সারেঙ্গা সহ বিভিন্ন মোড় এলাকায় রাস্তায় নামেন আদিবাসিরা। হাতে তীর ধনুক ও টাঙ্গি নিয়ে আদিবাসী যুবক যুবতীদের রাস্তায় নামতে দেখা যায়। যার জেরে রাস্তার দুই পাশে সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বহু পণ্যবাহী লরি সকাল থেকেই জেলার জঙ্গলমহল অধ্যুষিত এলাকায় জুড়ে দোকানবাজার বন্ধ থাকে। এই বিষয়ে 'ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস অব ওয়েস্ট বেঙ্গল'-এর এক সদস্য জানান, "আজ ১২ ঘণ্টার বাংলা বনধ পালন করা হচ্ছে। আমাদের দাবি অ-আদিবাসীদের কিছুতেই এসটি তালিকায় অন্তর্ভূক্তিকরণ করা চলবে না। আর এই কাজ অনৈতিকভাবে জোরপূর্বক করা হলে আমরা চুপ করে থাকব না। 

আজ ১২ ঘণ্টার বনধ হচ্ছে, এরপরে অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকা হবে এই বনধের কারণে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, একথা মেনে নিয়ে ওই বনধ সমর্থনকারী বলেন, "সাধারণ মানুষের কাছে আমরা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝতে পারছি তাঁদের কিছু অসুবিধের মুখে পড়তে হবে। কিন্তু আমরা নিরুপায়। আমাদের দাবিঅ সরকারের কানে পৌঁছে দেওয়া জরুরি।এদিকে, বনধে পরিবহন ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়েছে বাঁকুড়ার জঙ্গল মহলে। বনধের জেরে এদিন জঙ্গল মহলগামী অনেক বেসরকারি যানবাহন রাস্তায় নামেনি। ফলে বৃহস্পতিবার দিনে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে দেখা যায় সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারী বাস। জেলার জঙ্গল মহলগামী কোনও বাস এদিন রাস্তায় না নামলেও দুর্গাপুর ও বিষ্ণুপুরগামী একাধিক বাস চলাচল করছে। জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশের মানুষের এখনও যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস।আর সেই বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে জঙ্গলমহলের বাসিন্দা ও সেখানে যাতায়াতকারী মানুষজনকে। অন্যদিকে এদিনের বনধে জেরে শুধু যাত্রীরাই নয়, চরম সমস্যায় পড়েছেন বেসরকারী বাস কর্মীরাও।

You might also like!