
পুরুলিয়া, ১১ মে : 'দ্য কেরালা স্টোরি' দেখতে না পেয়ে এবার জেলার প্রেক্ষাগৃহেও বিক্ষোভ হল। সোমবার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে 'দ্য কেরালা স্টোরি'।
সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ইতিমধ্যে রাজ্যের কিছু স্থানে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার 'দ্য কেরালা স্টোরি' ছবিটি ব্যান করে দেবার প্রতিবাদে, পুরুলিয়া শহরের মাল্টিপ্লেক্সের সিনেমা হলে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা।
