Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Gangesagar fair:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু, এবার অস্ট্রেলিয়া থেকে আসবে আলো

Gangesagar fair
Gangesagar fair

 

গঙ্গাসাগর, ৯ ডিসেম্বর : সাগরমেলার সময় ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। ফলে মুড়িগঙ্গা নদী দিয়ে যাত্রী পারাপার করতে অনেক সময়ই সমস্যা দেখা দেয়। দুর্ঘটনাও ঘটে কখনও কখনও। ঘন কুয়াশার জেরে ভেসেল দিকভ্রষ্টও হয়ে যায় মাঝে মধ্যেই। এই সমস্যা মেটাতে এবার অস্ট্রেলিয়া থেকে আনা হবে বিশেষ আলো। যে আলোতে ঘন কুয়াশার সময়ও দৃশ্যমানতা থাকবে। এবারের সাগরমেলায় কুয়াশার সময়ও মেলার যাত্রী পরিষেবা চালু রাখতে বিশেষ জোর দিচ্ছে জেলা প্রশাসন। শুক্রবার গঙ্গাসাগরের মেলা অফিসে একটি বিশেষ প্রস্তুতি বৈঠক হয়। সেই বৈঠকে পৌরহিত্য করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও, গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্যদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি সহ মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা।

দেশের বিভিন্ন বিমান বন্দরে এই আলো ব্যবহার করা হয়। ৬০০টি অ্যান্টি ফগ লাইট লাগানো হবে মেলার বিভিন্ন পয়েন্টে ও নদীতে। এবারের মেলায় কুয়াশা ও কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর পলি কাটার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। তৈরী করা হচ্ছে বিশেষ চ্যানেল। যে চ্যানেল দিয়ে ভাটার সময়ও ভেসেল পরিষেবা চালু রাখা যাবে বলে প্রশাসনের অনুমান। এছাড়া এবারেও বাবুঘাট থেকে মেলার মাঠ পর্যন্ত একাধিক বাফারজোন গড়ে তোলা হচ্ছে। পুণ্যার্থীদের ভিড় বাড়লে এই বাফারজোনে বিশ্রামের ব্যবস্থা করা হবে পুণ্যার্থীদের। এই বাফারজোনগুলিতে পানীয়জল, শৌচালয়, যাত্রীশেডের ব্যবস্থা থাকবে। জোরকদমে চলছে মেলার প্রস্তুতি। ইতিমধ্যে পরিকাঠামোর কাজ শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে বলে দাবি প্রশাসনের। এবারের মেলায় ১৩ থেকে ১৫ হাজার পুলিশকর্মী ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। ড্রোনের ব্যবস্থা থাকবে। থাকছে মেগা কন্ট্রোলরুমও। সূত্রের খবর, চলতি মাসের শেষে বা জানু্যারির শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেলার প্রস্তুতি সরজমিনে দেখতে আসবেন বলে জানা গিয়েছে।


You might also like!