2 years ago
Bankura News: মেডিক্যাল বর্জ্য থেকে ছড়াচ্ছে দূষণ! আশঙ্কায় দিন গুনছে বাঁকুড়ার শালতোড়া
Pollution spreading from medical waste
শালতোড়া, বাঁকুড়া, ২৫ সেপ্টেম্বরঃ বাঁকুড়ার শালতোড়া ব্লকের পাবয়া গ্রামের কিছুটা দুরেই রয়েছে বর্জ্য ডিজপোজালের বেসরকারি কারখানা। সেখানে অন্যান্য বর্জ্যের সাথে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল বর্জ্য। এই যাতায়াত ব্যাবস্থার জন্য পরিবহণে ব্যাবহার করা হয় রঞ্জিতপুর মোড় থেকে পাবয়া আসার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। অবহেলায় বয়ে নিয়ে আসা সেইসব বর্জ্য, যেমন রক্তমাখা তুলো, ব্যান্ডেজ , সূচ, এমনকী অপারেশনে বাদ যাওয়া অঙ্গপ্রত্যঙ্গও একে একে ছড়িয়ে পড়ে মাটিতে। এই ঘটনার প্রতিবাদী আঁচ ধীরে ধীরে ঘনীভূত হয় এলাকার বাসিন্দাদের মধ্যে। লরি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ। ঘটনাটি বাঁকুড়ার শালতোড়া ব্লকের পাবয়া গ্রামের। গ্রামের রাস্তা দিয়ে মেডিক্যাল বর্জ্য ডিজপোজাল ইউনিটে নিয়ে যাওয়ার সময় ব্যাপক অবহেলা। এরই প্রতিবাদে বর্জ্য বহনকারী গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। এসবের ফলে ভয়ঙ্কর দূষণের সৃষ্টি হয়ে এলাকার মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, এমনটাই মনে করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।