
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাইলাকান্দি জেলার সব কয়টি জিপি কার্যালয়ে সোমবার ১২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত পিএম কিষান এর জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এতে বৈধ পিএম কিষান হিতাধিকারীদেরকে তাদের ১৪ নম্বর কিস্তি নিশ্চিত করতে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিবির চলবে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে। যেসব হিতাধিকারীরা এখন পর্যন্ত পিএম কিষানের সঙ্গে আধার লিঙ্ক এবং ই কেওয়াইসি করারনি, জমির তথ্য জমা দেননি, বা ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারেননি, তাদেরকে নিজ নিজ আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে সংযোগ থাকা মোবাইল ফোন, ব্যাংক পাসবুক এবং জমির তথ্যের জেরক্স কপি নিয়ে শিবিরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
