Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Plastic godown burnt: কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন

Plastic godown burnt to ashes
Plastic godown burnt to ashes

 

কালিয়াচক, ১৫ ডিসেম্বর : মালদার কালিয়াচকের সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন। শুক্রবার সকালে এলাকায় ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন এবং কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজাপুরে জাতীয় সড়ক থেকে খানিকটা দূরে রয়েছে আক্তার হোসেনের প্লাস্টিকের গোডাউন। বিভিন্ন এলাকা থেকে বজ্র প্লাস্টিক সংগ্রহ করার পর সেই গোডাউনেই মজুত করা হয়। পরবর্তীতে সেই প্লাস্টিকগুলি রিফাইন করেই তৈরি হয় বিভিন্ন ধরনের উপকরণ। এই গোডাউন থেকেই মজুত থাকা প্লাস্টিক রিফাইন করে ভিন রাজ্যে সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই আক্তার হোসেন। ‍‍‍‍‍‍‍স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে আচমকায় এলাকার এই প্লাস্টিকের গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখেন। তারপর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে যায় গোটা গোডাউনটি। এই গোডাউনের আশেপাশে জনবসতি গড়ে উঠেছে। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও ছিল। এই প্লাস্টিকের গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা বিড়ির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলকর্মীরা।

You might also like!