
কাঁথি, ১৯ ফেব্রুয়ারি : রবিবাসরীয় সকালে দিঘা মোহনায় এল এক বিশালাকার হাঙর। যার ওজন দু’শো কিলো। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হল বিক্রি। জানা গেছে এদিন হাঙরটি ২৯ হাজার টাকা বিক্রি হয় । রবিবার সকালের এই ঘটনাকে ঘিরে দিঘা মোহনায় চাঞ্চল্য ছড়ায়।
হাঙর বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এদিন মাছটিকে মোহনার নিলাম কেন্দ্রে আনা হয়। বিশালাকার সেই মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। মাছটি কিনকে হুড়োহুড়ি পড়ে যায়। শেষপর্যন্ত ২৯ হাজার টাকা বিক্রি হয় হাঙরটি। জানা গিয়েছে, কলকাতার একটি সংস্থা হাঙরটি কিনে নেয়। এতবড় হাঙরকে সামনে দেখে ক্যামেরাবন্দি করতে বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র।
হাঙ্গর মাছ ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরেও দিঘা মোহনায় ক্রমাগত হাঙ্গর ধরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, ছোট থেকে বড় সব রকম হাঙর বিক্রি হয় এই মোহনায়।
হাঙর মাছের তুলনামূলক দাম কম। ফলে ভেটকি বা দামি মাছের বদলে এই হাঙর ব্যবহার করা হয়। হোটেল ও রেস্তরাঁর বাহারি রান্নায় হাঙর ব্যবহার করে গ্রাহকদের বোকা বানানো হয় বলে অভিযোগ। ফিশ কাটলেট, চিলি ফিশ-সহ মাছের রকমারি পদ তৈরিতে ব্য়বহার করা হয় এই হাঙর
