Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Anganwadi : খাবারের গুণগত মান দিন দিন খারাপ হচ্ছে, প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকদের

parents protest by locking up Anganwadi centers (Symbolic Picture)
parents protest by locking up Anganwadi centers (Symbolic Picture)

 

বালুরঘাট, ১০ আগস্ট : বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের শতখন্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান সহ একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।

তাদের অভিযোগ, দিন দিন খারাপ হচ্ছে খাবারের গুণগত মান । প্রায় প্রতিদিনই খাবারের নানা রকম সমস্যা থাকছে। এমনকি বাচ্চা ও মায়ের জন্য করা রান্নাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় না। প্রায় দিনই দেরি করে সেন্টারে আসেন শিক্ষিকা ও সহায়িকা। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ, স্থানীয় পঞ্চায়েত সদস্যা বুনু পাহান।

অন্যদিকে, বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের সুপারভাইজারকে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। পুলিশ ও পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি। খোলা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা।যদিও রান্নার গুণগত মান খারাপ, তার কথা স্বীকার করে নেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা।

You might also like!