West Bengal

3 years ago

Pandobeswar : পাণ্ডবেশ্বরে যুগলের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু পুলিশের

Pandobeswar
Pandobeswar

 

পাণ্ডবেশ্বর, ২৪ ফেব্রুয়ারি : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা যুগলের! ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রশান্ত রুইদাস (২৭) এবং যুবতীর নাম সর্বনি কোল (২৪)। শুক্রবার সাত সকালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খোট্টাডিহি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


সূত্র মারফত জানা যায়, মৃত যুবক ও যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মৃতার মা মুতি কোল জানান, তার মেয়ে ছিল বিধবা। রয়েছে একটা সন্তানও। অন্যদিকে যে ছেলেটির সাথে তার মেয়ের প্রণয়ের সম্পর্ক ছিল সেও বিবাহিত। স্থানীয় বাসিন্দা অনিল মণ্ডল ও বিষ্ণুদেব ভান্ডারিরা জানান, আজ সকালে তাঁরা খবর পান জঙ্গলে দুটি দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের একটা গাছে একটা ওড়নাতেই দু''জনে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই আসল সত্য সামনে আসবে বলে ধারণা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং মৃতার পরিবারের তরফে ইতিমধ্যেই একথা স্বীকার করা হয়েছে যে, ওই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল।

You might also like!