Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Panchanan Burma: কোচবিহারে পালিত হল পঞ্চানন বর্মার তিরোধান দিবস

Panchanan Burma's Tirodhan Diwas (File Picture)
Panchanan Burma's Tirodhan Diwas (File Picture)

 

কোচবিহার, ১০ সেপ্টেম্বর: তৃণমূলের উদ্যোগে কোচবিহারে পালিত হল পঞ্চানন বর্মার তিরোধান দিবস । রবিবার কোচবিহারের কদমতলার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

সামনে লোকসভা নির্বাচন । তার আগে বিজেপি অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই এই ঘটা করে অনুষ্ঠান কিনা জানতে চাইলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘কিছুদিন আগে ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল ও ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল সবটা বুঝিয়ে দিয়েছে। অনন্ত মহারাজ হলেন স্বঘোষিত মহারাজ। ওনার পেছনে যে জনসমর্থন নেই সেটা ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল বুঝিয়ে দিয়েছে।‘

You might also like!