West Bengal

3 years ago

Kamakhya Express fired:এনজেপি স্টেশনে ঢোকার মুখে কামাখ্যা এক্সপ্রেসে চলল গুলি! মৃত্যু একজনের, তদন্তে রেল পুলিশ

exp
exp

 

জলপাইগুড়ি, ১১ এপ্রিল : নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে ঢোকার মুখে চলন্ত কামাখ্যা এক্সপ্রেস ট্রেনে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। সোমবার রাতে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের ঘটনা। রেল পুলিশ জানিয়েছে, দিল্লিগামী ট্রেনের অসংরক্ষিত কামরায় একজনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সোমবার রাতে এনজেপি স্টেশনে ঢুকছিল উত্তর-পূর্ব থেকে আসা দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনটি। হঠাৎই একটি অসংরক্ষিত কামরায় গুলি চলার শব্দ হয়। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। দেখা যায়, এক যাত্রী মাথা ঝুঁকে পড়ে রয়েছেন একটি আসনে। তাঁর পাশেই পড়ে রয়েছে একটি রিভলভার। রেল সূত্রে খবর, মৃত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী, নাম সঞ্জয় সিং পরমা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৭ এম এম দেশি পিস্তল। রেল পুলিশ সুপার এস সেলভা মুরুগান বলেছেন, “গোটা ঘটনার তদন্ত চলছে।”





You might also like!