West Bengal

3 years ago

Nadia : পলাশিপাড়ায় উদ্ধার ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, পুলিশের জালে মূল পাণ্ডা

One arrested with ganja in Nadia
One arrested with ganja in Nadia

 

নদিয়া, ২৭ ডিসেম্বর : নদিয়া জেলার পলাশিপাড়ায় বিপুল পরিমান গাঁজা-সহ একজন পাণ্ডাকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে পলাশিপাড়া থানা এলাকা থেকে গাঁজা মজুত ও পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম মানিক শেখ, তার বাড়ি পলাশিপাড়ার গোপীনাথপুর গ্রামে। ধৃতের বাড়ি থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পলাশিপাড়া থানা এলাকায় বেশ কিছু দিন ধরে সক্রিয় হচ্ছে মাদক পাচার চক্র, এমন খবর আসছিল। এরইমধ্যে পুলিশের কাছে খবর আসে রায়গঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা রানাঘাট ও উত্তর ২৪ পরগনায় পৌঁছে দেওয়ার জন্য রবিবার রাতে মানিকের বাড়িতে এসে পৌঁছাবে। গাঁজা পৌঁছানোর নিশ্চিত খবর পেয়ে সোমবার রাত আটটা নাগাদ অভিযান শুরু করে পলাশিপাড়া থানার পুলিশ। গোপীনাথপুর গ্রামে মানিকের নিজের ঘর থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা সমেত তাঁকে গ্রেফতার করে পুলিশ।


You might also like!