West Bengal

1 month ago

Weather-forecast-for-Bengal: শুক্রবার রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া, সকালের দিকে কুয়াশার সম্ভাবনা

Weather-forecast-for-Bengal
Weather-forecast-for-Bengal

 

কলকাতা, ২৬ ডিসেম্বর : উত্তর ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা সরেছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। এর জেরেই বর্ষশেষে তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। তার পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে কুয়াশায় ঢাকবে রাজ্যের বিভিন্ন জেলা। আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে ১২- ১৩ ডিগ্রিতে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পুরুলিয়াতে তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। বীরভূম, বাঁকুড়াতেও জাঁকিয়ে শীত। সেইসঙ্গে থাকবে ঘন কুয়াশা। শনিবার পর্যন্ত সব জেলাতেই তাপমাত্রার পতন হবে। এরপর রবিবার থেকে পয়লা জানুয়ারিও তাপমাত্রা একই থাকবে।

উত্তরবঙ্গেও শীতের দাপট। সঙ্গে ঘন কুয়াশা। আগামী দু'দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামবে। উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে।

You might also like!